পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি নকিবুর, সম্পাদক নিকুঞ্জ

প্রকাশিত: 1:35 PM, March 21, 2021

পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি নকিবুর, সম্পাদক নিকুঞ্জ

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২০ মার্চ) সকালে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুস সাত্তার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুমন দত্ত, যুগ্ম সম্পাদক মো. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. মুজিবুর রহমান, আইন সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ-প্রচার সম্পাদক আবদুল কুদ্দুস শামীম, নির্বাহী সদস্য শাহনেওয়াজ আহমদ।

সম্মেলনে সিলেট বিভাগের ১৯ পৌরসভায় কর্মরত এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সৈয়দ নকিবুর রহমানকে সভাপতি, নিকুঞ্জ ব্যানার্জিকে সাধারণ সম্পাদক ও এলমিন সুলতানাকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা।

আরও পড়ুন  আমি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার-মোঈদ ফারুক
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ