কাল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

প্রকাশিত: 2:47 PM, April 8, 2021

কাল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

প্রভাতবেলা ডেস্ক:

ব্যবসায়ীদের দাবি মেনে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে গেল সোমবার থেকে সারাদেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গত রোববার থেকে ঢাকাসহ সারাদেশের ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন।

আরও পড়ুন  অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট বন্ধ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ