সিলেট | |
প্রকাশিত: 2:04 PM, April 15, 2021
প্রভাতবেলা ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে হাত বেঁধে আট বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে হুমায়ূন হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
পুলিশ জানায়, ইফতারির আগে প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাঁধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যায় হুমায়ূন। পরে গোলপাতা দিয়ে তার হাত বেঁধে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয় মসজিদের ইমাম এগিয়ে এলে হুমায়ুন দৌড়ে পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে বখাটে হুমায়ূনকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাতেই হুমায়ূনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্যাতিতা ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি