সিলেট | |
প্রকাশিত: 5:59 PM, April 28, 2021
প্রতিনিধি, জুড়ী:
মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী জুড়ী উপজেলায় বজ্রপাতে এক শিশু ও এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ফুলতলা চা-বাগানে বজ্রপাত ঘটে। এতে দুজনের মৃত্যু হয়।
নিহত দুজন হলো— ফুলতলা চা বাগানের নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৭) ও একই চা বাগানের শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।
ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির এক পর্যায়ে বিকট শব্দে ভূমিজদের ঘরে বজ্রপাত হয়। বজ্রপাতের সময় ওই দুজনই তাদের ঘরে ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘বজ্রপাতে দুজন মারা গেছেন। এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক। ঘটনার সময় তারা সবাই নিজ বাড়িতেই ছিলেন।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি