সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ১২, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশের আকাশে বুধবার (১২ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর শুক্রবার দেশব্যাপী পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
বুধবার (১২ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঈদুল ফিতরের এ তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
মহামারি করোনাভাইরাসের কারণে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবারও ম্লান হয়ে গেছে। করোনা মোকাবিলায় ও সংক্রমণ রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের নামাজের জামাত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। এছাড়া ভাইরাস মোকাবিলায় ঐতিহ্য শোলাকিয়া ময়দানেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি