সিলেট | |
প্রকাশিত: 2:07 PM, May 13, 2021
প্রভাতবেলা ডেস্ক:
সুরেশ্বরী দরবার শরীফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরীফ অনুসারী ভোলার ১০ গ্রামের প্রায় তিন হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে সাড়ে ১০টায় তাদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদে।
মুলাইপত্তন গ্রামের মজনু মিয়া বাড়ির দরজার সুরেশ্বরী দরবার শরীফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরীফ অনুসারী মোহাজ্জম মো. মজনু মিয়া জানান, প্রতি বছর সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন। এবছরও তারা সৌদির সঙ্গে মিল রেখে ৩০টি রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
তিনি আরও জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে তারা নামাজ পড়েন।
আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদের সভাপতি মাসুদ পারভেজ রহিম জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরার ১০ গ্রামের প্রায় তিন হাজার সুরেশ্বরী দরবার শরীফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরীফ অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি