সিলেট-৩ উপনির্বাচন: মনোনয়নপত্র দাখিল করলেন ৫ জন

প্রকাশিত: 5:30 PM, June 15, 2021

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার (১৫ জুন) আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরীসহ পাঁচজন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় নিজ নিজ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাদের সাথে উপস্থিত ছিলেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসাইন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুন মনোনয়নপত্র বাছাই ও ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।

সিলেট-৩ আসনের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  রায়হান হত্যায় পুলিশ কনস্টেবল হারুন গ্রেপ্তার

এর আগে গত ১১ মার্চ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এলাকা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটি শূন্য হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ