সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১
প্রতিনিধি, চট্টগ্রাম:
নিহত প্রবাসী শ্রমিক সোহেল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কিল্লাপাড়া নাছির মুহাম্মদ চৌধুরীবাড়ি বদিউল আলমের ছেলে।
শনিবার মধ্যপ্রাচ্য প্রবাসী সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউছুফ ।
তিনি জানান, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল তাউন এলাকার নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রবাসী সোহেল দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, নির্মাণাধীন ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শারজাহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর ভবনের নির্মাণ শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে প্রবাসী নির্মাণ শ্রমিক সোহেলের মৃত্যুর খবর দেশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। চলতি বছরের শেষ দিকে তার দেশে ফেরার কথা ছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি