সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান (মরহুম) এর পরিবারের পক্ষ থেকে ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা সামগ্রী স্থানীয় বিরাহিমপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে প্রদান করা হয়েছে।♦ প্রভাতবেলা ডেস্ক♦
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম গ্রামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ঐতিহ্যবাহী ‘জমিদার বাড়ী’তে এই চিকিৎসা সামগ্রী প্রদান করেন পরিবারের পক্ষে বাবর আলী খান। রোববার (১১ জুলাই) প্রদানকৃত এ চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন বিরাহিমপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে র সহকারী মেডিকেল অফিসার।
উল্লেখ্য বিরাহিমপুর উপ স্বাস্থ্য কেন্দ্রটি একসময় ছিল রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র। তখন এটার নাম ছিল বিরাহিমপুর নাফিজা বানু ডিস্পেন্সোরী।
ব্যাংক কর্মকর্তা ফারসানা তাহমিন লিপি প্রভাতবেলা’কে চিকিৎসা সামগ্রী প্রদানের তথ্য নিশ্চিত করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি