কানাইঘাটে ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ আটক ১

প্রকাশিত: 4:47 PM, August 12, 2021

কানাইঘাটে ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ আটক ১

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলাধীন এলাকা থেকে ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম রহিম উদ্দিন। সে কানাইঘাট উপজেলার  কালীনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।

গতকাল বুধবার (১১ আগষ্ট) রাত  ১০.৫০ মিনিটের সময়  পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের হালাবাদী গ্রামের গড়াখাই ব্রিজের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করা হয়।  অটককৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়েরে নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। গতরাতে কানাইঘাট থানা পুলিশ ৬০ বোতল অফিসার্স চয়েজ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ