মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের ভারপ্রাপ্ত আমীর

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২১

মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের ভারপ্রাপ্ত আমীর

মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমীর। সংগঠনটির শুরা কমিটির সিদ্ধান্তে মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ঘোষণা করা হয়েছে।♦ প্রভাতবেলা প্রতিবেদক♦

 

 

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে কমিটির সিদ্ধান্তে মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমীর হিসেবে ঘোষণা করা হয়। এর আগে সংগঠনটির প্রধান উপদেষ্টা ছিলেন মহিবুল্লাহ বাবুনগরী।

 

 

 

এদিকে, হেফাজতের আমীর হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী মারা যান বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে। তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় রাত সাড়ে ১১ টায় । তার আগেই ভারপ্রাপ্ত আমীরের নাম ঘোষণা করে সংগঠনটি।

 

 

 

সুত্র জানায়, ‘সংগঠনের শুরা মিটিং হয়নি, শুরার সদস্যবৃন্দ ভার্চুয়ালি আলোচনার মাধ্যমে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমীর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরো পড়ুন:

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্নঃ বাবুনগরে দাফন

 

 

 

 

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ১৫ নভেম্বর জুনাইদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নূর হোসাইন কাসেমী গত ১৩ ডিসেম্বর মারা যান।

আরও পড়ুন  সেন্টমার্টিনকে টিকিয়ে রাখা কঠিন

 

 

পরে চলতি বছরের ৭ জুন জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। মরহুম হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ