সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১
গৃহকর্মীকে ‘হত্যাচেষ্টা’র মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা। আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে তার মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত প্রতিবেদক♦
রবিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে নায়িকা একার জামিনের আবেদন করেন তার আইনজীবী হুমায়ুন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১০ আগস্ট একই থানায় মাদকের আরেক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় বিচারক রিমান্ড নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩১ জুলাই গৃহকর্মীকে ‘নির্যাতন’ এর অভিযোগে চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করার কথা জানানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং হত্যাচেষ্টার দুটি মামলা করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি