সিলেট | |
প্রকাশিত: 3:57 AM, August 26, 2021
মীর আমান লুমান, শিক্ষানবীশ প্রতিবেদক, ছাতক♦ ছাতকের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাওলানা ফিরোজ আহমদ। তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফিরোজ আহমদ উপজেলার কালারুকা ইউপির রায়সন্তোষপুর গ্রামের মৃত মুজাফর আলী পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ আহমদের নামে সুনামগঞ্জ আদালতে মামলা রয়েছে এবং তাঁর নানা অপকর্ম প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
এব্যাপারে সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক অফিস প্রভাতবেলাকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি