সিলেট | |
প্রকাশিত: 11:22 PM, August 26, 2021
মীর আমান মিয়া লুমান, ছাতক♦ সুনামগঞ্জের ছাতক ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম ও ঘুষ কেলেংকারিসহ নানা অভিযোগ উঠছে। বৃহস্পতিবার সাবেক সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, তাফশীল অফিস সহকারী সত্য বাবু, নাজির লাল মিয়া, সার্ভেয়ার রুহুল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার ভাতগাঁও ইউপির ভাতগাঁও গ্রামের মৃত একরাম আলীর কন্যা নুরুননেছা এ অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২০ সালে জেএল নং- ৩৫০, মৌজা- ভাতগাও, এস এ খতিয়ান- ৮০, দাগ-১৭৬৫, নামজারি- ৪১৮, ভূমির পরিমান- ৪৫ শতক জায়গার মালিক মৃত আব্দুল জব্বারের পুত্র মৃত সোনাফর আলী ৩ পুত্র ২ কন্যাকে স্থাবর-অস্থাবর সম্পতির উত্তরাধিকারী হিসেবে রেখে মৃত্যুবরণ করেন।
তার ৩ পুত্র হচ্ছেন মিজানুর রহমান, মিছবা উদ্দিন, জাকারিয়া হোসেন ও ২ কন্যা শামীমা আক্তার তান্নি, রুহিনা বেগম। তাদের কাছ থেকে একই গ্রামের একরাম আলী তার পুত্র সমর আলী, সাইফুল ইসলাম, রাজু মিয়া, বাবুল মিয়া, শিশু মিয়াসহ ৫ পুত্র ও ১ কন্যা নুরুননেছার নামে ভূমি (সাব-রেজিষ্টার দলিল নং-২৩৫৪/২০২০) ক্রয় করেন।
পরে টাকা ছাড়া অফিসে গেলে তিনি তাদের সঙ্গে খারাপ আচরন করেন ও জায়গা কাগজপত্র সঠিক নয় বলে ৪৩২ নম্বার খতিয়ান নামজারি খারিজ করে ০৯ শতক জায়গা কর্তন করেন এসিল্যান্ড তাপস শীল।
এছাড়াও সুরমা নদীতে ড্রেজার মেশিন ও নৌকা থেকে প্রতি মাসে ২ শতাধিক ভিটবালু উত্তোলনকারীদের কাছ থেকে ৫লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি