সিলেট | |
প্রকাশিত: 2:09 AM, September 30, 2021
উখিয়ার আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ দুর্বৃত্তের গুলিতে নিহত।
জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ব্যুরো♦.কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটসেরর চেয়ারম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ক্যাম্পের ডি ব্লকে নিজ অফিসে বসা ছিলেন মুহিবুল্লাহ। রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে। এসময় তিনটি গুলি তার বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসি তাকে দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এবিপিএন) পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার খান। তিনি গণমাধ্যমকে জানান, কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ডি ব্লকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে এমএসএফ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত: মুহিবুল্লাহ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। ২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ। একই বছরের জুলাই মাসে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ- ফাইল ছবি
করে ১৭ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে ২৭ জন প্রতিনিধি অভিযোগ দেন মুহিবুল্লাহ ছিলেন তাদের একজন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি