সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
চট্টগ্রাম ব্যুরো♦ হাটহাজারীতে ৬ বসতঘর আগুনে পুড়ে ছাই, দগ্ধ ৩ । চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার রঙ্গিপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এসময় শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১০ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রঙ্গীপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিদগ্ধ তিনজন হলেন লাকি আক্তার প্রকাশ আনু (৪২), মো. মনির হোসেন (১৮) ও ৭ মাস বয়সী এক শিশু।
তবে হাটহাজারী ফায়ার সার্ভিস জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ কাউকে পায়নি কিন্তু শুনেছেন আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। এদিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, বুধবার ভোর রাতে দগ্ধ অবস্থায় শিশুসহ ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফজল মিয়া বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় চার লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি