গণ-অনশনে শাবিতে আন্দোলনকারীরা

প্রকাশিত: 2:26 AM, January 23, 2022

গণ-অনশনে শাবিতে আন্দোলনকারীরা

প্রভাতবেলা ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে এবার গণ-অনশনে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকেই তাদের গণ-অনশন কার্যক্রম শুরু হয়েছে। তিন জন শিক্ষার্থী আমরণ অনশনে বসতে নাম লিপিবদ্ধ করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। অন্যদিকে অনশনকারী ২৩ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ১৬ জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শনিবার আন্দোলনের ১০ম দিন ও অনশনের ৪র্থ দিন অতিবাহিত করছেন শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে কাফনের কাপড় পরে মৌন মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় গোলচত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সন্ধ্যায় বৈঠক হয়। তবে বৈঠকের কোন অগ্রগতি জানা যায়নি।

আরও পড়ুন  আনুশকার যোনি ও পায়ুপথে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে

 

গত রোববার পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়র কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। ওই দিনই জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে অবস্থান করে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ