ভিসি’র বাসভবন থেকে অবরোধ তুলেছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

ভিসি’র বাসভবন থেকে অবরোধ তুলেছে শিক্ষার্থীরা

প্রভাতবেলা ডেস্ক:

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে শাবি’র ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিং শেষে তারা ক্যাম্পাসের সব অবরোধ তুলে নেন। তবে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনের একজন মুখপাত্র।

 

এর আগে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিটের অনশন ভাঙেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৩ শিক্ষার্থী। তাদের সঙ্গে অনশন ভাঙেন পরবর্তীতে যোগ দেওয়া বাকি ৫ শিক্ষার্থীও।

 

১৩ জানুয়ারি শুরু হওয়া প্রাধ্যক্ষবিরোধী আন্দোলনে পুলিশের হামলার পর ১৬ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেওয়ার পরদিন থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন  রায়হান হত্যা: আইনজীবি খুঁজে পেলেন এসআই আকবর

 

১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পুলিশের জলকামান ও আর্মড ভেহিকেল অবস্থান নিলে শিক্ষার্থীরা প্রধান ফটক অবরুদ্ধ করে ফেলেন। পরে ২৩ জানুয়ারি উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ ও সাংবাদিক ছাড়া বাইরে থেকে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ