সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২
“ভারতের পানিতেই দেশে প্লাবন, তারপরও দিল্লি তাদের পরম বন্ধু’’
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন বলেছেন,ভারত থেকে আসা পানির কারনে দেশে প্লাবন দেখা দিয়েছে। বানবাসী মানুষকে লাল সংকেত দেখিয়ে ঘরবাড়ি ছাড়তে বলা হয়েছে। তারপরও সরকার বলে দিল্লি তাদের পরম বন্ধু। দিল্লীর কাছ থেকে পরামর্শ ও কৌশল শিখতে চায় আওয়ামী লীগের মন্ত্রীরা।এই সরকারেরও বিদায় ঘন্টা বেজে গেছে।
তিনি বলেন, দেশের অন্যতম রেমিট্যান্স সাপোর্ট দেয়া সিলেট বিভাগের মানুষ আজ ভালো নেই,দেশের জনগনকে ভ্যাট ট্যাক্স সবই কড়ায় গন্ডায় পরিশোধ করতে হয় অথচ জনগনের বিপদের দিনে সরকারের বদলে জনগনকেই আবার মাঠে নামতে হচ্ছে।
সিলেটে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বিশুদ্ধ পানি নেই। সরকারি ত্রানের দেখা মিলছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে কেউ ত্রাণ নিয়ে গেলে ক্ষুধার্ত মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ে।অথচ সরকার পদ্মা সেতু নিয়ে উল্লাসে ব্যস্ত।ঠিক যেনো রোম যখন পুড়ছিলো নিরু তখন বাশি বাজাচ্ছিল!
শুক্রবার (২৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে ত্রান বিতরনে এসে জাকির হোসেন রোকন এসব কথা বলেন।
সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানুর যৌথ পরিচালনায় এবং জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে উক্ত ত্রান কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার জাবেদ আহমদের কিসলু,এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন,কেন্দ্রীয় সদস্য আহসান হাবীব,শিহাব উদ্দিন খান,মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম,জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী,সিএম আরিফ আব্দুল্লাহ,আদনান আহমেদ চৌধুরী,এনামুল হক,মহানগর যুগ্ম আহবায়ক রাসেল আহমদ রানা,মহানগর যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ,জেলা যুগ্ম আহবায়ক সাইদ মেহদী সাদী,কালাম আহমেদ,লিটন আহমেদ,মুক্তাদির আলম,জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপু,গোয়াইনঘাট উপজেলা জাসাসের আহবায়ক কামরুজ্জামান মুকুল,সদস্য সচিব আমীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
আরো পড়ুন:

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি