কারান্তরীণ মকসুদের পরিবারের পাশে মহিলাদল নেত্রী কুমকুম

প্রকাশিত: 1:15 AM, September 16, 2022

কারান্তরীণ মকসুদের পরিবারের পাশে মহিলাদল নেত্রী কুমকুম

কারান্তরীণ মকসুদের পরিবারের পাশে মহিলাদল নেত্রী কুমকুম।

প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট♦ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা’র সাধারণ সম্পাদক মকসুদ আহমদ গ্রেফতার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম ফাহিমা। রাতের আধারে ঘরের দরজা ভেঙ্গে মকসুদ আহমদকে গ্রেফতার আইন শৃংখলা বাহিনীর ‘বর্বর’ আচরণ, বলেন কুমকুম। তিনি বলেন ‘ফ্যাসিস্ট’ সরকারের নগ্ন থাবা-ই প্রমাণ করে তাদের দিন ফুরিয়ে আসছে।

 

কুমকুম ফাহিমা বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর রাতে কারান্তরীণ মকসুদ আহমদের বাড়ীতে গিয়ে তার পরিবার সদস্যদের শান্তনা প্রদান কালে উপরোক্ত কথা বলেন। কুমকুম বেশ কিছু সময় মকসুদ আহমদের স্ত্রী সন্তান ও স্বজনদের সাথে সময় কাটান। মকসুদের স্ত্রী ও সন্তানদের এ কঠিন সময়ে সহানুভূতি প্রকাশ করেন। কুমকুম ফাহিমা বলেন, তাদের এই ত্যাগ এদেশে গণতন্ত্র পুণ:রুদ্ধারে জাতীয়তাবাদী শক্তিকে প্রেরণা যুগাবে।

 

কুমকুম অবিলম্বে মকসুদ আহমদের মুক্তি দাবী করেন।

আরও পড়ুন  হরতালের সমর্থনে সিলেট যুবদলের মিছিল-সমাবেশ

 

এসময় তাঁর সাথে ছিলেন সিলেট জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদিকা জাহারা আহাদ রুবিন ও সদস্য চৌধুরী জান্নাত।

 

সর্বশেষ সংবাদ