সিলেট | |
প্রকাশিত: 3:00 PM, August 10, 2023
প্রভাতবেলা ডেস্ক:
পাবনার আটঘরিয়ায় দেড় কেজি গাঁজাসহ শারমিন আক্তার সীমা (৩০) নামে এক পৌরসভার মহিলা কাউন্সিলরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার (৯ আগস্ট) রাতে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগ গেল মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শারমিন আক্তার আটঘরিয়া উপজেলার দেবোত্তর মহল্লার আতিয়ার রহমানের মেয়ে ও মো. নিজামুল হকের স্ত্রী। তিনি আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মহিলা কাউন্সিলরের আড়ালে জেলাজুড়ে মাদকদ্রব্য বিক্রি করে করে আসছে। নারীদের দিয়ে মাদকদ্রব্য বিক্রির একটি চক্র গড়ে তুলেছে সে। উঠতি বয়সী তরুণীদের দিয়ে জেলার প্রত্যন্ত অঞ্জলে মাদক সরবরাহ করে যাচ্ছে। এমনকি জেলার বাহিরেও তারা মাদকের সাপ্লাই দিয়ে যাচ্ছে। সেদিন টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন নারী মাদক কারবারি মাদক বিক্রি করার জন্য এসেছে এবং মাদক পাচারের মিটিং করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে ডিবির ওসির নেতৃত্বে এএসআই মো. শামীম সরকার, এএসআই মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন বলেন, মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে পাবনা সদর থানায় সোপর্দ করলে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়। এমন চক্র পাবনায় একাধিক গড়ে উঠেছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি