সিলেট | |
প্রকাশিত: 7:34 PM, August 21, 2023
প্রতিনিধি, সুনামগঞ্জ:
রোববার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে নিজেদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, তাঁদেরকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হল।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকছার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফকরুল হাসান জেনিস, উপ কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ সম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ ও মোহাম্মদ মোস্তফা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, একজন যুদ্ধাপরাধী ব্যক্তিকে নিয়ে ছাত্রলীগের কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহানুভূতি দেখাবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। তাই সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য এই ১৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি