সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রীয় কাজেই তাকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
ওসির বক্তব্যের ভিডিও ভাইরালের কারণে বদলি করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন কারণেই বদলি হতে পারে। রাষ্ট্রীয় প্রয়োজনে তাকে বদলি করা হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে এক আলোচনা সভায় বক্তব্য দেন ওসি শ্যামল চন্দ্র ধর।
তিনি বলেন, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে দলের কাজ করে যাবেন যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয় করতে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম দিয়ে শেষ করলাম আজকের এই বক্তব্য।
সেদিন তার দেওয়া বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি