ডেঙ্গু প্রতিরোধে সিলেট বিএনপির লিফলেট বিতরণ বৃহস্পতিবার

প্রকাশিত: 2:24 PM, September 13, 2023

ডেঙ্গু প্রতিরোধে সিলেট বিএনপির লিফলেট বিতরণ বৃহস্পতিবার

প্রভাতবেলা ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করবে সিলেট মহানগর বিএনপি।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হবে।

 

যথা সময়ে উপস্থিত থেকে লিফলেট বিতরণ কর্মসূচীকে সফল করার জন্য মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ