সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২.৯৫ শতাংশ বেড়ে ১.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের (২০২২-২৩) একই সময়ে ছিল ১.৪২ বিলিয়ন মার্কিন ডলার।
একই সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৮১ শতাংশ বেড়ে ৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩.৮৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এ সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানিতে রপ্তানি বছরওয়ারিভাবে ৬.২৯ শতাংশ হ্রাস পেয়ে ৯৯৪ মিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। এছাড়া একই সময়ে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের কিছু বড় বাজারে রপ্তানি যথাক্রমে ২৬.৯৪ শতাংশ, ৮.৪৫ শতাংশ, ২৮.৭৩ শতাংশ, ১৮.৯৫ শতাংশ এবং ২৬.৩৭ শতাংশ বেড়েছে।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি হয়েছে ৯৭৬.৭৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২৪৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার। উভয় বাজারে এ দুমাসে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৯.১৪ শতাংশ এবং ৭.২২ শতাংশ।
একই সময় অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২১.৯৪ শতাংশ বেড়ে ১.৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩৩.৯৭ শতাংশ, ৪৯.৫২ শতাংশ এবং ১৯.৫১ শতাংশ। তবে ইপিবির তথ্যানুযায়ী, প্রতিবেশী ভারতে পোশাক রপ্তানি কমেছে ৩.১৪ শতাংশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি