টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

মাঠে ময়দানে ডেস্ক:

বিশ্বকাপের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান দল। যেখানে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাবর আজমের দল। অন্যদিকে বাছাইপর্ব পেরিয়ে আসা ডাচরাও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না।

 

শুক্রবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি লড়াই করেছে দু’দল। যার সবকটিতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে বিশ্বকাপে খেলেছে দু’টি ম্যাচ। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়ে ১৯৯৬ বিশ্বকাপে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল। আর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। সেবারও পাকিস্তান জিতেছিল ৯৭ রানে।

আরও পড়ুন  তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে লিডের আশায় বাংলাদেশ

এদিকে নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের তিনটিতে জয় এবং দুটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে তিন হারের বিপরীতে দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ডাচরা। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার বিবেচনায় নেদারল্যান্ডসের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকবে এ ম্যাচে।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।

নেদারল্যান্ডস একাদশ:

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

সর্বশেষ সংবাদ