সিলেট | |
প্রকাশিত: 4:18 PM, October 9, 2023
প্রতিনিধি, হবিগঞ্জ:
চোরাই পথে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে আসা ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার চিমটিবিল সীমান্তের ১৯৭১-এর ৬এস পিলারের কাছ থেকে গরুগুলোকে জব্দ করে বিজিবি চিমটিবিল ক্যাম্পের সদস্যরা।
চিমটিবিল বিজিবি ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন জানান, ওই সময় একদল বিজিবি সদস্য টহলে ছিল। এসময় চোরাকারবারিরা কাটা তারের বেড়া পেরিয়ে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি সদস্যরা বিষয়টি আচ করতে পেরে চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা গরু রেখে পালিয়ে যায়। পরে ৯টি ছোট বড় গরু জব্দ করা হয়।
নাজমুল হোসেন জানান, সীমান্তে যে কোন ধরনের মাদক ও চোরাকারবারি রোধে বিজিবি বদ্ধ পরিকর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি