চট্টগ্রামে মা-মেয়েকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: 4:52 PM, October 12, 2023

চট্টগ্রামে মা-মেয়েকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে মা-মেয়েকে হত্যায় বেলাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার আরেক আসামি টিটু সাহাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজম মুনিরা এ রায় ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর পিপি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৭ মে নাছিমা আক্তার ও তার মেয়ে রিয়া আক্তার ফাল্গুনিকে গলা কেটে হত্যা করে দুর্বত্তরা। এ ঘটনায় নিহত নাছিমার স্বামী শাহ আলম বাদী হয়ে সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার পরপরই হত্যাকাণ্ডে জড়িত বেলাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বেলাল হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

২০১৯ সালের ১৫ জুলাই বেলাল হোসেন ও টিটু সাহার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ