জুড়ীতে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত: 8:51 PM, October 13, 2023

জুড়ীতে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের সতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা পূজা উদযাপন পরিষদের(ভারপ্রাপ্ত) সভাপতি বিমল মোদকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিতাংশু শেখর দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন চন্দ্র, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ওসি মোশাররফ হোসেন, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন দাস, মহেষ দাস, গোপীদাস শীল মনা, বিশ্বজিৎ দত্ত প্রমুখ।

 

আরও পড়ুন  করোনা: সিলেটে প্রথম দিনের সব রিপোর্টই ‘নেগেটিভ’

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান অসাম্প্রদায়িক সরকার সকল ধর্মের মানুষের ধর্ম যার যার মত অনুযায়ী পালন করতে সর্বাত্বক সহযোগিতা করছে। এ দেশে সর্ব ধর্মীয় মানুষ তাদের ধর্ম পালন করতে পারে। সরকার এ ক্ষেত্রে সহযোগিতা করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ