সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
একঘরে করে রাখায় এ পাঁচটি পরিবার গ্রামের অন্য বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা-চলাফেরা, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও ধর্মীয় উপাসনায় অংশ নিতে পারেন না। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চারবার লিখিত নোটিশ দিয়েছেন। এছাড়া পুলিশ একাধিকবার ওই প্রভাবশালীদের সঙ্গে কথা বলেন। এরপরও প্রভাবশালীরা তাদের কথা অমান্য করে পরিবারগুলোকে একঘরে করে রেখেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, পাকুল্লা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের বাসিন্দা পরিমল চন্দ্র ঘোষ ২০২২ সালের এপ্রিলে প্রতিবেশী গ্যাঁদা ঘোষের কাছে চার শতক পৈতৃক জমি বিক্রি করেন। এর কয়েকদিন পর পরিমলের ভাই শিশির চন্দ্র ঘোষ একই স্থানে থাকা ছয় শতক জমি গ্যাঁদার ভাই সুজয় ঘোষের কাছে বিক্রির জন্য তিন লাখ টাকা বায়না নেন। ওই টাকা শিশির তার চাচাতো ভাই নির্মল ঘোষের কাছে রেখে দেন। পরে শিশির চাকরির জন্য পাবনায় তার কর্মস্থলে চলে যান। গ্যাঁদা ও সুজয় জমির বাকি টাকা নিয়ে শিশিরকে দলিল লিখে দিতে বলেন। তবে পাবনায় থাকায় তিনি কয়েকদিনের জন্য সময় চান।
সালিশে গ্রামের বাকি ২৮টি হিন্দু পরিবারকে তাদের সঙ্গে কথাবার্তা-চলাফেরা, সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ ও একসঙ্গে ধর্মীয় উপাসনায় অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকেই ওই পাঁচটি পরিবার গ্রামের মন্দিরে পূজা-অর্চনায় অংশ নিতে পারছে না। প্রায় এক কিলোমিটার দূরে পাশের মাঝিপাড়া হিন্দুপাড়া গ্রামে গিয়ে তাদের ধর্মীয় উপাসনা করতে হচ্ছে।
ঘোষপাড়া সার্বজনীন মন্দির কমিটির সভাপতি মন্টু চন্দ্র ঘোষ বলেন, ‘জমিজমার জন্য নির্মলরা বাইরে থেকে লোকজন এনে আমাদের মারধর করেছে। গ্রামের ২৮ ঘরের বাসিন্দা আমাদের পরিবারের সদস্য, তাই কেউ ওদের সঙ্গে চলাফেরা করে না। এলাকায় হট্টগোল করায় তাদের একঘরে হয়ে থাকতে হচ্ছে। তবে আমরাও চাই মীমাংসা হোক।’
পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী বলেন, ‘ঘোষপাড়া গ্রামে দুই পক্ষের জমি নিয়ে দ্বন্দ্বে পাঁচ পরিবারকে একঘরে রাখা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য কয়েক দফা চিঠি দিলেও মন্টু ঘোষেরা সাড়া দেননি। এরপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি