সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরকে লক্ষ্য করে সবচেয়ে তীব্র হামলা চালানো হয়। সেখানে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। উত্তর গাজার একটি হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই শিশু।
এদিকে সোমবার সকালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার কাছে জালাজোন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুইজন ফিলিস্তিনি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে।
ইসরায়েলি সেনারা গ্রেপ্তারের লক্ষ্যে শরণার্থী শিবিরটিতে প্রবেশ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ অভিযানে ২০ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একজনকে ফেসবুকে ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের রাস্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে। এছাড়া একই সময়ে পশ্চিম তীরের হেবরন শহরে অভিযান চালিয়ে গাজা উপত্যকার ৪০ জন শ্রমিকসহ ৫৯ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি