সিলেট | |
প্রকাশিত: 7:17 PM, October 23, 2023
নিখোঁজ সুমনা রানী সুমি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে।
সুমনা রানী সুমি বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সতিশ রায়ের দ্বিতীয় কন্যা। সতিশ রায় পেশায় একজন রিকশাচালক এবং মা সারদা দেবনাথ একজন গৃহিণী।
নিখোঁজ সুমির মা সারদা দেবনাথ জানান, গত ১১ অক্টোবর সুমনা রানী সুমি দুপুরে বাড়ি ফিরে এসে গোসল শেষে কাপড় পড়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এ সময় ভাত খাওয়ার জন্য বললে বান্ধবীর বাড়ি যাচ্ছে এবং ফিরে এসে ভাত খাবে বলে জানায় সে। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। রাতে তার বাবা বাড়ি ফিরে আসলে বিষয়টি জানানো হয়। পরে তার বাবা প্রতিবেশীসহ বান্ধবীদের বাড়িতে খোঁজ নেওয়ার পরও তার কোনো সন্ধান মেলেনি। এরপর থেকে আজ অবধি নিখোঁজ সে।
সুমনার বাবা সতিশ রায় জানান, রাতে প্রতিবেশী ও বন্ধু-বান্ধবীদের বাসায় খোঁজ নিয়ে তাকে না পেয়ে আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নেই। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। পরে ১২ অক্টোবর বীরগঞ্জ থানায় একটি জিডি করি। কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আমার মেয়ে দ্রুত উদ্ধারে সবার সহযোগিতা চাই।
এ ব্যাপারে জানতে চাইলে বীরগঞ্জ থানার এসআই মো. আলী জানান, নিখোঁজ সুমনা রানী সুমিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে বীরগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি