গাজীপুরে ‘পুলিশের গুলিতে’ গার্মেন্টস শ্রমিক নিহত

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

গাজীপুরে ‘পুলিশের গুলিতে’ গার্মেন্টস শ্রমিক নিহত
গাজীপুরের বাসন থানার মালেকের বাড়ি এলাকায় পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রাসেল এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসের ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। তিনি ঝালকাঠি সদর থানার বিনয় কান্দি গ্রামের মো. হান্নান হাওলাদারের ছেলে। বর্তমানে বাসন থানার মালেকের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

রাসেলের সহকর্মী আবু সুফিয়ান বলেন, ‘আমি ও রাসেল হাওলাদার দুজনেই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম, বেতন–ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে আমার সহকর্মী রাসেলের বুকে গুলি লাগে। পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায় রাসেল আর বেঁচে নেই।’

আরও পড়ুন  নারায়নগঞ্জে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

 

ঢামেকে রাসেল হাওলাদারের সঙ্গে আসা টঙ্গী পূর্ব থানার কনস্টেবল তিলক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ রাসেল হাওলাদারের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাসন থানাকে জানিয়েছি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ