সিলেট | |
প্রকাশিত: 2:54 PM, November 8, 2023
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
কবির হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬ নম্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের ছেলে। বর্তমানে বান্দরবান সদর ৩ নম্বর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে একটি ঘরের সামনে থেকে আসামি মো. কবির হোসেন ভুক্তভোগী শিশুকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়। পরে মুখ বাঁধা অবস্থায় ধর্ষণ করেন। এ ঘটনায় ওই দিন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বান্দরবান সদর থানায় কবির হোসেনকে আসামি করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত কবির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি