নির্বাচন কমিশন ঘিরে বিশেষ নিরাপত্তা বলয়

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

নির্বাচন কমিশন ঘিরে বিশেষ নিরাপত্তা বলয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা রয়েছে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ঘিরে জলকামান-এপিসি (আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার) টহল, তিন স্তরের নিরাপত্বার ব্যবস্থা করা হয়েছে।

 

আজ সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশন ভবনের চারপাশে নিরাপত্তা বেড়েছে।

 

ইসি ভবনের চারপাশে টহল দিচ্ছে এপিসি ও জলকামানা। এছাড়া র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

 

ইসি ভবনে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসি কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরাও আইডি কার্ড ছাড়া প্রবেশ দেওয়া হচ্ছে না।

 

আজ সকাল ১০ টায় সরেজমিন দেখা গেছে এ চিত্র।

ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগম স্বাক্ষরিত চিঠিতে অনুরোধ করে বলেন, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তা কর্মী আগতদের প্রবেশের ক্ষেত্রে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ করা যাবে না।’

আরও পড়ুন  সাধারণ ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে

 

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা যুগান্তরকে বলেন, নির্বাচন ভবনের আশপাশে পযাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তফসিল ঘোষণাকে সামনে রেখে অবরোধ কর্মসূচিতে এমন প্রস্তুতি কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাননি কেউই।

 

পাশাপাশি নির্বাচন ভবনের প্রবশ পথে আগন্তুকদের পরিচয় জেনে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ