সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
নিহতের শ্বশুর বাড়ি সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইউসূফের নতুন বাড়ি থেকে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নিহতের লাশ বাবার বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।
নিহতের বড় ভাই আবদুল্লাহ আল নোমান বলেন, আমার ছোট বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলো। আমার বোনকে তার শ্বশুর, শাশুড়ি ও ননদ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিলো। আমার ভগ্নিপতি সৌদি আরব প্রবাসী আবু জাহেদ আমাকে মুঠোফোনে জানায় পপিকে তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নিহতের স্বজনরা জানায়, এর আগেও শ্বশুর বাড়িতে পপি নির্যাতনের শিকার হলে পপির ভাই কথা বলতে গেলে তাকেও লাঞ্ছিত করে ওই বাড়ির লোকজন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে সৌদি প্রবাসী আবু জাহেদের ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নিহত গৃহবধূ পপির মানুসান আফরান নামে ৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি