সিলেট | |
প্রকাশিত: 7:37 PM, November 26, 2023
রবিবার (২৬ নভেম্বর ) সকাল ৯টায় উপজেলার শ্রীপুরবাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা আক্তার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের গোপীনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হান্নান টেইলারের কনিষ্ঠ মেয়ে।সে শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সুত্রে যানাযায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার শ্রীপুরবাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার মঙ্গলপুর ডাউকের কাড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র তাজ আলী (১৬) অটোরিকশা চালক বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি