ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেল গ্রেফতার

প্রকাশিত: 12:43 PM, November 28, 2023

ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেল গ্রেফতার
প্রতিনিধি, ছাতক: ছাতকে নাশকতার মামলায় ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান, জামায়াত নেতা অ্যাডভোকেট সুফি আলম সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের গণেশপুর খেয়াঘাট থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। থানা পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

অ্যাডভোকেট সুফি আলম সোহেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য গনেশপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ