সিলেট | |
প্রকাশিত: 1:52 PM, December 9, 2023
নিহত শিক্ষার্থী কুমারখালী উপজেলার দড়িমালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাগর চন্দ্র বিশ্বাস (১৯)। তিনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
নিহত সাগরের মা জানান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষিকার সঙ্গে বিচ্ছেদের কারণে ছেলে সাগরের মাথায় সমস্যা হয়ে যায়। তিনি কয়েকবার কলেজে গিয়ে ওই শিক্ষিকাকে অনুরোধ করেন তার ছেলের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য। কিন্তু কোনোভাবেই ওই শিক্ষিকা তার কথা রাখেনি। প্রতিদিনের মতো সাগর বিকালের দিকে ঘুম থেকে না উঠলে তিনি ডাকাডাকি করার এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
সাগরের সহপাঠী তন্ময় জানান, শিক্ষিকার সঙ্গে সাগরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দিত। ৫-৬ মাস আগে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে সাগর অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন থেকেই সাগরের মাথায় সমস্যা হয়ে যায়।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি