সিলেট | |
প্রকাশিত: 4:47 PM, December 14, 2023
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারীদের সাথে নিয়ে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,১৯১৭১ সালে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা দেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করেন।
তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি