সিলেটে শ্রদ্ধা-ভালোবাসায় বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

সিলেটে শ্রদ্ধা-ভালোবাসায় বিজয় দিবস উদযাপন
প্রভাতবেলা প্রতিবেদক: আজ মহান বিজয় দিবস। আজকের দিন বাঙালি জাতির জন্য গৌরবের। বিজয়ের ৫৩ বছরে শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছে জাতি। সিলেটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে।

 

শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সিলেটে নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। বিজয় দিবসে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও ডিসপ্লের। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিজয় দিবসের আনন্দ আর উচ্ছ্বাসে কেন্দ্রীয় শহিদমিনার এলাকা থেকে সিলেট পরিণত হয়েছে উৎসবের নগরীতে। শিশু-ছেলে-প্রবীণসহ সববয়সী মানুষের উপস্থিতি অন্যরকম এক আবহের সৃষ্টি করেছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি, বেসরকারি, আধাসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদী।

 

স্মৃতিসৌধে আসা অনেকের হাতে দেখা যায় লাল-সবুজের পতাকা আর রঙ-বেরঙের ফুল। পোশাকেও লাল-সবুজের সরব উপস্থিতি। অনেকের হাতে শোভা পাচ্ছে ব্যানার। অনেকের কণ্ঠে শোনা যাচ্ছে দেশের গান।

আরও পড়ুন  ‘ফণী’ কখন কোথায় কিভাবে আঘাত হানতে পারে

 

সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ