ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: 3:56 PM, December 25, 2023

ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪
প্রভাতবেলা ডেস্ক: ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

 

সোমবার দুপুর ১টার দিকে শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইন অতিক্রম করার সময় ট্রাকটিতে ইঞ্জিনের সামনে কয়েকজন যাত্রী বসা ছিল। তাদের মধ্যে থেকে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

 

দুর্ঘটনার পর হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার পর থেকে নেত্রকোনা-কিশোরগঞ্জের সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ