সিলেট | |
প্রকাশিত: 11:50 PM, January 2, 2024
প্রতিনিধি, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা হেনা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২জানুয়ারি) কুলাউড়া-আখাউড়া স্টেশনের কুলাউড়া উপজেলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেনা বেগম কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে সিলেটগামী একটি বগি ও ইঞ্জিনবাহী ট্রেনের নিচে কাটা পড়েন হেনা বেগম। এতে তার হাত-মাথা ও দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের দাবি হেনা বেগম মানসিক ভারসাম্যহীন।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি