সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
বিষয়টি নিশ্চিত করে প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, রাত ২টার দিকে সাদা পোশাকধারী লোকজন তার ছোটভাই আলবাব হোসেন চৌধুরী (৪৫) ও এনায়েত চৌধুরীকে (৪০) বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে। তখন তাদের শারীরিক নির্যাতনও করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, তার দুই ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। হঠাৎ কেন তাদের তুলে নেওয়া হলো তা তিনি তাৎক্ষণিক জানতে পারেননি। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও থানাপুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা তাদের নিয়ে গেছে সেটি নিশ্চিত হতে পারেননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি