সিলেট | |
প্রকাশিত: 8:49 AM, January 24, 2024
মনির হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মজু হাওলাদারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলা সদর উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় একটি স্পিড বোট তল্লাশি করে ১০ কেজি চার’শ গ্রাম গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা নিয়ে লক্ষ্মীপুর থেকে ভোলার রুট দিয়ে বরিশালের পাতারহাট যাচ্ছিল বলে স্বীকার করেন।আটক মনির হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাঁজাসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি