সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
তানজীল শাহরিয়ার
পবিত্র রমজান মাস চলছে, শীতের আমেজ কেটে গিয়ে সূর্যের উত্তাপও বাড়ছে। আজ আবহাওয়া খানিকটা মেঘলা ছিলো। সিলেট জেলা স্টেডিয়ামে ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ইনিংসের দৈর্ঘ্য ৩৫ অভার!
বেলা ১২.২০ মিনিটে যখন খেলা শেষ হয়েছে, ইসমাইল স্পোর্টিং ক্লাব এবং ইয়াং ভিক্টর ক্লাবের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাকল্যে খেলা হয়েছে ২৯.১ অভার! ইসমাইল এসসিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ইয়াং ভিক্টর।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা মন্দ ছিলো না, উদ্বোধনী জুটিতে আসে ১৭ রান। তবে ইয়াং ভিক্টরের বোলাররা ইসমাইল এসসি’র ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন। মাত্র ১৫.৩ অভারেই ইসমাইলের ব্যাটিং পর্ব শেষ! সব উইকেট খুইয়ে মাত্র ৫৬ রান তোলে দলটি।
অর্ধডজন উইকেট নিয়ে ইসমাইলকে একাই ধ্বসিয়ে দিয়েছেন ইয়াং ভিক্টরের সুমন। ৪.৩ অভার বল করে ১৩ রান খরচায় এবারের ২য় বিভাগ লিগের এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারের অধিকারী হয়েছেন সুমন। প্রান্ত ২টি, ফাহি ১টি উইকেট লাভ করেন।
অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করে ১৩.৪ অভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইয়াং ভিক্টর। জীবন ১৯, তায়েফ এবং মৃদুল দু’জনেই ১৪ রান করে তুলেছেন। তায়েফ অবশ্য অপরাজিত থেকেছেন।
ইসমাইলের ফরহাদ এবং স্বাধীন ১টি করে উইকেট লাভ করেছেন।
অসাধারণ বোলিং নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন ইয়াং ভিক্টরের সুমন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি