সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪
ওই নিরাপত্তাকর্মীর নাম সানুর মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যমুনা স্টার সেইভ গার্ড সার্ভিস লিমিটেডের অধীনে কাজ করতেন।
এরপর গত ২২ ডিসেম্বর সানুর মিয়া হার্ট বাইপাস সার্জারি করান। সুস্থ হয়ে তিনি রমজান মাসের ৩-৪ দিন পূর্বে কাজে যোগদান করতে চান। এসময় যোগাযোগ করা হলে হাবিবুর রহমান তাকে বলেন, ‘কোম্পানি আপনাকে বাঁশ দিয়েছে। আপনার চাকরি চলে গেছে।’
এ বিষয়ে সানুর মিয়া বলেন, ২০১৯ সাল থেকে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। এখন আমি সুস্থ আছি। আমার চাকরি চলে যাওয়ার বিষয়ে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় নি। আমার পরিবারের অবস্থা শোচনীয়। আমার চাকরি ফিরে পেলে পরিবারের ভরণপোষণ চালিয়ে যেতে পারতাম।
এ বিষয়ে যমুনা স্টার সেইভ গার্ড সার্ভিস লিমিটেডের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, কোম্পানি থেকে বলা হয়েছে অসুস্থ কাউকে চাকরিতে রাখা যাবে না। তাই তাকে বাদ দেওয়া হয়েছে।
কোনো ধরনের নোটিশ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা থেকে মৌখিকভাবে বলা হয়েছে। আমিও তাকে মৌখিকভাবে বলেছি।
সার্বিক বিষয়ে জানতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম রেজাকে কল দিলে তিনি রিসিভ করেন নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ বলেন, কোম্পানির অধীনে যেসব নিরাপত্তাকর্মী আছেন তাদের সম্পূর্ণ দেখভাল তত্ত্বাবধায়ক করেন। কাউকে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সুপারিশ করতে পারে। সানুর দীর্ঘদিন ক্যাম্পাসে কাজ করায় তাকে রাখার জন্য আমরা সুপারিশ করেছিলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি