বিশ্বনাথে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: 9:17 PM, April 21, 2024

বিশ্বনাথে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
প্রতিনিধি, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজনেই ফুফাতো- মামাতো ভাই।

 

রোববার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।

পানিতে ডুবে মৃতরা হলো, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)।

জানা গেছে, রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতো। উভয়ের পিতা দিনমজুর।

স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে রিহান ও রুহান নেমে পড়ে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এসময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ওসমানী হাসপাতালে এফবিসিসিআই ও সিলেট চেম্বারের সুরক্ষা সামগ্রী প্রদান
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ