সিলেট | |
প্রকাশিত: 1:09 PM, April 24, 2024
বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকলকে ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কর্মকর্তা ওকর্মচারীরা ডিজিটাল এটেন্ডেন্সের মাধ্যমে চর্চা শুরু করবেন। আপনারা সকলে আন্তরিকতার সহিত স্ব স্ব দায়িত্ব পালন করবেন। সময়মতো অফিসে আসবেন। সেবাগ্রহীতাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবেন।
তিনি বলেন, ‘আগামী দুই মাসে শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাসে উপস্থিতির জন্য এই ডিজিটাল সিস্টেম চালু করা হবে। সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।’ এ ছাড়া প্রশাসনিক কাজ আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, প্রশাসনিক ভবনসহ মোট ৫টি বায়োমেট্রেক মেশিন স্থাপন করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো ভবনেই স্থাপন করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দপ্তরপ্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি