সিলেট | |
প্রকাশিত: 9:44 PM, May 2, 2024
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় (নাসিক) ৭নং ওয়ার্ডস্থ কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদমজী এমডব্লিউ স্কুলের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, গত ৩০ এপ্রিল থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ ছিলেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখন বলা সম্ভব না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গাতে ফেলে রাখা ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে দেখলে এক স্কুলছাত্রীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে আমি ঘটনাস্থলে এসে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি